৪৮ ভরি স্বর্ণসহ আটক ১

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ১৩:২৬

কক্সবাজারের টেকনাফে ৪৮ ভরি (৬০০ গ্রাম) স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার হোয়াইক্যং চেকপোস্টে চট্রগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
বিজিবির সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে চট্রগ্রামে স্বর্ণ পাচারের গোপন সংবাদ ভিত্তিতে বিজিবি সকাল সাড়ে ১১টায় ওই চেকপোস্টে চট্রগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৮ ভরি (৬০০ গ্রাম-ছয় পিস) স্বর্ণের বারসহ লোহাগাড়ার আমিরাবাদ এলাকার মো. মুফিজুর রহমানকে (৩৭) আটক করে। আটক মুফিজুরকে থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণ চোরাচালানের মামলা হচ্ছে।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘২১ লাখ টাকার স্বর্ণসহ মুফিজুরকে আটক করা হয়েছে। আটক স্বর্ণগুলো অবৈধভাবে টেকনাফ থেকে চট্রগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল।