রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নওদাপাড়া মাদ্রাসার শিক্ষক আব্দুর রহমানের (২৮) নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর উপকণ্ঠ বিমানবন্দর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান নগরীর পান মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে আব্দুর রহমান আমচত্বর পার হয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির পণ্যবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষক নিহত হন। শাহ্ মখদুম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
