লিভারপুল ছাড়ার দ্বারপ্রান্তে জেরার্ড!

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ১৭:৩১

 

লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড এখন ভিন্ন জায়াগায় তরী ভেড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। কারণ মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে শেষ হয়ে যাবে তার চুক্তির মেয়াদ। এখন ক্লাব কর্ভৃপক্ষ যদি তার সঙ্গে নতুন কোন চুক্তির প্রস্তাব না দেয় তাহলে লিভারপুল থেকে পাততারি গোটানো ছাড়া আর কোন উপায় থাকবেনা ইংল্যান্ডের এই আন্তর্জাতিক তারকার। সে জন্য এখন থেকেই তাকে বিকল্প স্থান খুঁজে রাখতে হবে। অবশ্য এখনো পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে নতুন করে আলোচনার পথ খেলা রয়েছে জেরার্ডের।
৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার অবশ্য এর আগে ভিন দেশে গিয়ে ফুটবল খেলা চালিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সে ক্ষেত্রে জাতীয় দলের সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকেই অনুসরণ করার সম্ভাবনা বেশী। ল্যাম্পার্ড বর্তমানে মেজর লীগ সকারের (এমএলএস) ফ্রেঞ্চাইজি নিউইয়র্ক সিটিতে যোগ দিয়েছেন।
লিভারপুল যদি জেরার্ডকে নতুন করে প্রস্তাব না দেয়, তাহলে বাল্যকালের ক্লাব ছেড়ে দেয়া পর্যন্ত তিনি হবেন ৪৮০ টিরও বেশী প্রিমিয়ালীগ ম্যাচ খেলা ফুটবলার। ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাত্কারে জেরার্ড বলেন, আমি শুধুমাত্র চলতি মৌসুম নিয়েই বেশী চিন্তিত। কারণ ক্লাবে একমাত্র আমার সঙ্গে চুক্তি রয়েছে মে মাস পর্যন্ত। এক কথায় আমি আসলে অন্যরকম একটি অবস্থানে দাঁড়িয়ে আছি। চলতি মৌসুমের শেষ পর্যন্ত আমার হাতে সময় রয়েছে, আর এটিকে আমি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চাই।
এখন লিভারপুলে থাকব নাকি অন্যত্র চলে যাব তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি নির্ভর করছে লিভারপুলের সিদ্ধান্তের ওপর। তারা যদি এগিয়ে না আসে তাহলে আমার ভিন্ন পথে যাত্রা করতে হবে।
জেরার্ড হচ্ছেন লিভারপুল ক্লাবের একমাত্র খেলোয়াড় যিনি এখনো পর্যন্ত প্রিমিয়ার লীগে ক্লাবের হয়ে সবগুলো ম্যাচে অংশ নিয়েছেন। আগামীকাল শনিবার তারা নিউক্যাসল ইউনাইটেডের আতিথেয়তা গ্রহণ করবে। -বাসস।