শুক্রবার বিকেলে নেত্রকোনার আটপাড়া উপজেলার আটপাড়া-বারহাট্টা সড়কের মুনসুরপুর এলাকায় ট্রাকের চাপায় জসিম মিয়া (১২) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ভোগাপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, জসিম স্থানীয় মুনসুরপুরবাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে নিহত হয়।
