ভারতে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আয়ুব হোসেন জানান, শুক্রবার গভীর রাতে তাদের দুইজনকে ফেরত দেয়া হয়।
তারা হলেন- নোয়াখালীর চরজব্বার এলাকার লিটন চন্দ্র (২৬) ও খুলনা রায়পাড়ার বাসিন্দা নিহার রঞ্জন (২৮)।
