চট্টগামের বাকলিয়ায় ২৩ হাজার ইয়াবা ও ৭ লাখ ৬৬ হাজার টাকাসহ দুইজনকে আটক করেছে র্যাব। শুক্রবার দিনগত গভীর রাতে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর তথ্য অফিসার এএসপি সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার একটি ভবনে রাত ৩টায় র্যাব অভিযান চালায়। সেখানে একটি কক্ষে রাখা ২৩ হাজার ইয়াবা ও ৭ লাখ ৬৬ হাজার টাকাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন- আবুল কালাম (৪৫) ও আবদুর রহমান (২৭)।
র্যাবের তথ্য অফিসার আরো জানান, তাদের থানায় দেয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।
