শেয়ারবাজারে এ সপ্তাহেও লেনদেনের শীর্ষে জ্বালানি ও বিদ্যুত্

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ১৯:৩৫
 
 
 
 
আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও শেয়ারবাজারের লেনদেনে এগিয়ে ছিল জ্বালানি ও বিদ্যুত্ খাতের কোম্পানিগুলো। এ খাতের ৫ কোম্পানি লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে। কোম্পানিগুলো হচ্ছে— এমজেএল বাংলাদেশ লিমিটেড, তিতাস গ্যাস, খুলনা পাওয়ার কোম্পানি, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি ও সামিট পাওয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন তালিকার শীর্ষ দশে থাকলেও আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে এমজেএল বিডির। গত সপ্তাহে  লেনদেন কমেছে ৬ দশমিক ৮২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৪ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ছিল ৯৩ কোটি ২৭ লাখ ৫ হাজার শেয়ার। এ ছাড়া, আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে খুলনা পাওয়ার কোম্পানির। সপ্তাহের ব্যবধানে তিতাস গ্যাসের লেনদেন বেড়েছে ১ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটির ৯৭ লাখ ৫১ হাজার  শেয়ার লেনদেন হয়েছে ৮৭ কোটি ৭৩ লাখ টাকায়। এ ছাড়া, সামিট পূর্বাঞ্চলের লেনদেন বেড়েছে ১০ দশমিক ৫০ শতাংশ। আর সামিট পাওয়ারের লেনদেন বেড়েছে ২ দশমিক ৮৬ শতাংশ। তথ্যে দেখা গেছে— লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে গ্রামীণ ফোন। অবশিষ্ট কোম্পানিগুলো হচ্ছে— স্কয়ার ফার্মা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি ও বেক্সিমকো।