শনিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর উপজেলার বাগবান্ডার গ্রামের আছর উদ্দিন (৪৫) নামের এক ফেরিওয়ালার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে আগের দিন শুক্রবার রাতে পাশের চরধাউরারকুঠি গ্রামে খালেকের বাড়িতে সালিস বৈঠক শেষে ছোট ভাই জহির উদ্দিনকে নিয়ে বাড়ির পথে রওয়ানা হন আছর। কিন্তু জহির বাড়ি ফিরলেও আছরকে সকালে এলাকাবাসী বাড়ির পাশের এক গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভুরুঙ্গামারী থানার পরিদর্শক (তদন্ত) খান মো. শাহারিয়ার জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জহির ও তাঁর স্ত্রী শাহিনুর বেগমকে (৩০) আটক করা হয়েছে।
