কাভার্ডের ভিতর লুকিয়ে ছিলেন প্রধানমন্ত্রী!

আপডেট : ০২ নভেম্বর ২০১৪, ১২:২৭
কানাডার রাজধানী অটোয়ায় বন্দুকধারীর আক্রমণে ১৫ মিনিট কাভার্ডের ভিতর লুকিয়ে ছিলেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। নও মুসলিম জেহাফ বিবেউ দেশটির পার্লামেন্টের ভিতরে প্রবেশ করে অনবরত গুলি চালাতে থাকে। এতে নিরাপত্তারক্ষীদের সাথে তার গুলি বিনিময় হয়। পার্লামেন্টজুড়ে হইচই পড়ে যায়।
অনেক এমপিরা জানতেনই না ভবনের ভেতরে কোথাও প্রধানমন্ত্রী লুকিয়ে আছেন। দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন হারপারকে তখন কাবাডের ভিতর লুকিয়ে রেখে দরজার বাইরে পতাকার ধারালো দণ্ড বর্ষার মতো ধরে পাহারায় ছিলেন কয়েকজন এমপি। ডেইলি মেইলের সূত্র ধরে বেঙ্গলি টাইমস ডটকম এই তথ্য জানায়।
এমপিদের শাণিত পতাকার দণ্ড দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করা হয়। তার দরজা ঘিরে রাখা হয়। তখন মাইকেল জেহাফ বিবেউ কানাডার পার্লামেন্টের ভিতরে নিরাপত্তারক্ষীদের সাথে ডজন ডজন গুলি বিনিময় করছিলেন। এতে আহত হয়েছেন নাথান শিরোলা নামের একজন। পরে তিনি পার্লামেন্টের একটি গলি ধরে দৌঁড়ে পালিয়ে যান।
এ বিষয়ে হারপার বলেন, ‘আমরা সবসময়ই একসাথে দাঁড়িয়ে ছিলাম। আক্রমণ শুরু হওয়ার সময় দলের সদস্যদের সাথে পার্লামেন্টেই ছিলাম।’ সূত্র জানায়, আক্রমণের আভাস পাওয়ার পর পরই এমপিরা সভা কক্ষের দরজা বন্ধ করে দেন। সবাই প্রতিরক্ষার জন্য পতাকার ধারালো দণ্ড হাতে নিয়ে নেন।
একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১০০’র মতো কানাডিয়ান ইতিমধ্যে মধ্যে আইএস’র সাথে যোগ দেয়ার জন্য মধ্যপ্রাচ্যে চলে গেছে।