রংপুরে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৪৮

আপডেট : ০২ নভেম্বর ২০১৪, ১৭:২৩
 
 
 
 
রংপুরে বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল-গাঁজাসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাত থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত রংপুর মহানগরীসহ জেলার ৮ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে— শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রংপুর মহানগরী থেকে ২৪ জন, গঙ্গাচড়া থেকে ৬ জন, বদরগঞ্জ থেকে ২ জন, তারাগঞ্জ থেকে ১ জন, মিঠাপুকুর থেকে ৩ জন, পীরগঞ্জ থেকে ৩ জন, পীরগাছায় ২ জন ও কাউনিয়া থেকে ৭ জনসহ মোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ১৫৮ বোতল ফেনসিডিল, ৩০ লিটার চোলাই মদ এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।