রোববার সকালে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহম্মদ (৩৮) নিহত হয়েছেন। পুলিশ দুপুরে নিহতের ঝলসানো লাশ উদ্ধার করেছে। পুলশি ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো রোববার সকাল সাড়ে ৭টার দিকে তনিটহরী বাজারে যান সবজী ব্যবসায়ী ও তনিটহরী ইউনয়িনরে ৩ নং ওর্য়াড যুবদলের সাংগঠনকি সম্পাদক ফয়েজ আহম্মদ। পরে সকাল সাড়ে ১০টার দিকে তার বাড়ি থেকে ১শ গজ দূরে নদীর পাড়ে তার ঝলসানো মৃতদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ফয়েজ আহম্মদের বাবার নাম মো.আবু সাঈদ। ফয়েজ আহম্মদের স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: শাহজাহান হোসেন মুঠোফোনে ইত্তেফাককে জানান, নিহতের লাশের পিঠসহ পিছনের অংশ ঝলসানো। এসিডে নাকি আগুনে পোড়ানো হয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কীভাবে তাকে খুন করা হলো তার কিছু জানা যায়নি। এদিকে খবর পেয়ে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শারমিনসহ সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
