মায়ের সঙ্গে অভিমান

পুঠিয়ায় বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ০০:৪২

রাজশাহীর পুঠিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রী ইস্তেফা খাতুন (১৬) বিষপানে আত্মহত্যা করেছে। গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি পুঠিয়ার বানেশ্বর বিহারীপাড়ায় বিষপানে গুরুতর অসুস্থ্ পড়ে। পরিবারের সদস্যরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। নিহত ইস্তেফা খাতুন বিহারীপাড়ার সাইদ হোসেনের মেয়ে। সে পার্শ্ববর্তী বিড়লদহ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলো। নিহতের পিতা সাইদ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় তুচ্ছ বিষয়ে মায়ের সঙ্গে অভিমান করে ইস্তেফা শোবার ঘরে গিয়ে কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। দুপুরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নগরীর রাজপাড়া থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।