টেস্ট ইতিহাসের দ্রুততম শতকও মিসবাহর

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১৩:০০

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মিসবাহ-উল হক দ্রুততম অর্ধশতকের গৌরব অর্জন করলেন। আর ৫৬ বলে শতক পূর্ণ করে ভিভ রিচার্ডসের দ্রুততম টেস্ট শতকের রেকর্ডের ভাগিদার হলেন পাকিস্তানের এ অধিনায়ক।
রবিবার আবু ধাবিতে চতুর্থ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মধাহ্নভোজের বিরতির আগে ২১ বলে অর্ধশতক করেন মিসবাহ। আর বিরতির পর ফিরে ৫৬ বলে শতক পূর্ণ করেন তিনি।
বলের হিসেবে টেস্ট ক্রিকেটের দ্রুততম শতকের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসের একার ছিল। ১৯৮৫-৮৬ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে শতক করেছিলেন তিনি।