গাজীপুরে খামারের পুকুরে লাশ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১৪:০১

গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকার একটি খামারবাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই খামারের কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম রফিক (২৬) গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ থানার বিওর গ্রামের জলিল মন্ডলের ছেলে।
জয়দেবপুর থানার এস.আই শহিদুল ইসলাম জানান, রফিক পোড়াবাড়ি এলাকার জনৈক জহিরুল হকের খামারবাড়ির কেয়ারটেকারের পাশাপাশি একটি চায়ের দোকান চালাতেন। রবিবার রাত ৮টার দিকে রাতের খাবার খাওয়ার জন্য দোকান থেকে তিনি বের হয়ে নিখোঁজ হন।
সোমবার সকালে খামারবাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহতের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।