গাংনীতে ৮ জামায়াতকর্মী আটক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১৫:৪৪

নাশকতার আশংকায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের ৮ কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে গাংনীতে ৪, সদরে ২ ও মুজিবনগরে ২ জন রয়েছেন।
আটকরা হলেন, গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের আব্দুল মজিদের ছেলে মিনারুল ইসলাম (৩২), মজিরুল ইসলামের ছেলে সুমন হোসেন (২১), গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আজিজুল হকের ছেলে নাজমুল হুদা (৪০)।
মেহেরপুেরর  গাংনী থানা পুলিশ রবিবার দিনগত রাতের বিভিন্ন সময় অভিযান চালিয়ে এদের আটক করেন।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ১৯ দলীয় জোটের হরতালে রাস্তার গাছ কেটে সড়ক অবরোধ, নাশকতা সৃষ্টিসহ পুলিশের কাজে বাঁধা প্রদানের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এদিকে গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, সোমবার ভোররাতের দিকে মাদক ও বিভিন্ন অভিযোগে গাংনী থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে বাচ্চু (৩৫), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে সেপ্টু (৩৫), চৌগাছা গ্রামের আব্দুস সামাদের ছেলে রতন (৪০) ও ৮ নং ওয়ার্ডের থানাপাড়া এলাকার মৃত জহির উদ্দীনের ছেলে মহম্মদ আলী (৪৫)। আটকদের ব্যাপারে যাচাই বাছাই চলছে বলে জানান ওসি রিয়াজুল ইসলাম।