নওগাঁয় ধান ব্যবসায়ীর টাকা ছিনতাই, ছুরিকাঘাত

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ০০:০১

নওগাঁ শহর বাইপাস সড়কে বটতলী নামক স্থানে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ছুরিকাঘাত করে রোমেন ইসলাম (৩৪) নামে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত রোমেন বগুড়া জলোর আদমদীঘি উপজলোর বড় আখড়িা গ্রামরে বাসিন্দা।

ঘটনার পর আহত অবস্থায় রোমেনকে উদ্ধার করে পাশের আদমদিঘী উপজলোর প্রতিভা ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
র্দীঘ দিন যাবৎ তিনি নওগাঁ ও আশপোশরে এলাকায় ধান কেনা-বেচার ব্যবসা করে আসছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নওগাঁর সাপাহার ধানের হাট থেকে বেচা কেনা শেষে একটি মোটরসাইকলে চালিয়ে বাড়ি ফিরছিলেন রোমেন। এ সময় বটতলী নামক স্থানে ৮ থেকে ১০ জনের একদল ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা রোমেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত করে তার দুটি মোবাইল ফোন ও কাছে থাকা সাড়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় রোমেনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।