সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী এক বাংলাদেশিকে মানব পাচারের অভিযোগ থকে খালাস দিয়েছেন দুবাইয়ের আদালত। একজন গৃহপরিচারিকাকে তাঁর মালিকের কাছ থেকে পালাতে সহায়তা করার পর তিনি তাঁকে বিক্রি করে দেন এমন অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অভিযোগমুক্ত ব্যক্তির নাম ও পরিচয় বিস্তারিত জানা যায়নি। তবে তার বয়স পয়ত্রিশ এবং গণমাধ্যমে তাকে সংক্ষেপে এ এম নামে সম্বোধন করা হচ্ছিল।
