বিদেশে চাকরি দেয়ার নাম করে দুই নারীকে পাচার করতে গিয়ে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের চার সদস্য র্যাবের হাতে ধরা পড়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জব্বার (৩০), সাকিব (২৮), ডালিম (২৮) ও পল্টু সরকার (৪২)। তাদের কাছ থেকে র্যাব পাচারের সময় সাথী (২২) ও কুলসুম (২৩) নামে দুই নারীকে উদ্ধার করেছে।
মঙ্গলবার ভোরে সাভারের হেমায়েতপুরে তাদের একটি বাসা থেকে উদ্ধার করা হয়।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, গত ২ নভেম্বর যশোরের নোয়া পাড়া থেকে দুই নারীকে বিদেশে চাকরি দেয়ার কথা বলে পাচারকারীরা ঢাকায় আনে। ওই দুইজন নারীর কাছে বিষয়টি সন্দেহ হলে তারা র্যাবকে জানায়। র্যাব গিয়ে তাদের উদ্ধার করে।
