বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে মঙ্গলবার দুপুর ১২টায় দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ সাকিব হোসেন (১৯) নামে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জনৈক রশিদের অটো রাইস মিলের শ্রমিকের মধ্যে সকাল সাড়ে আটটায় বাকবিত-া হয়। এরই জেরে দুপুরে শ্রমিকরা দুই দলে বিভক্ত হয়ে লাঠি, ফালা, হাতুড়ি, করাত, লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত সাকিবকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সে গড়মাটি গ্রামের রমজান আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
