কেন্দুয়ায় প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার: ধর্ষককে পুলিশে সোর্পদ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ১৭:২০
 
 
 
 
নেত্রকোনার কেন্দুয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী (৪০) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ধর্ষক সাদেক মিয়াকে (২৮) গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয় লোকজন। উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ঐ নারী তার বোনের বাড়ি ভরাপাড়ায় যাওয়ার পথে নোয়াদিয়া-মাচিয়ালী হাওরের শেরবাজার নামক স্থানে একা পেয়ে মাচিয়ালী গ্রামের আবুল হাসেমের ছেলে সাদেক মিয়া তাকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতার আত্ম-চিত্কার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে মজিদা আক্তারকে উদ্ধার করে। এ সময় ধর্ষক সাদেক মিয়া কৌশলে পালিয়ে যায়।
এদিকে মঙ্গলবার সকালে গ্রামের হাওরে সাদেক মিয়াকে পেয়ে আটক করে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। পুলিশ তাকে থানায় নিয়ে যান। এ ঘটনায় মঙ্গলবারই ধর্ষিতার ভাই বাদী হয়ে সাদেক মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের কথা সাদেক মিয়া পুলিশের কাছে স্বীকার করেছে।