গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের অর্ধশতাধিক বিএনপি কর্মী সমর্থক আওয়ামীলীগে যোগদান করেছেন।
সোমবার সন্ধ্যায় মহম্মদপুর বাজারে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদান উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গ্রাম আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম। এসময় গ্রাম আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, মহাম্মদপুর গ্রাম আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।
