দ্বিতীয় দিন শেষে খুলনা টেস্টে ৩৮০ রানে পিছিয়ে সফরকারী জিম্বাবুয়ে। তাই তৃতীয় দিনে প্রতিপক্ষকে খুব দ্রুত আউট করে ফলো-অন করানোই লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ হাতুরাসিংহে।
মঙ্গলবার দ্বিতীয় দেনের খেলা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের টার্গেট জিম্বাবুয়েকে ফলোঅনে ফেলা। কাল তৃতীয় দিনে তাদের সবকয়টি উইকেট ২৩৩ রানের মধ্যে তুলে নেয়াই আমাদের প্রথম টার্গেট।’
খুলনা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে হাতুরাসিংহে আরও বলেন, ‘তামিম এবং সাকিবের পারফরমেন্সে টীম ম্যানেজমেন্ট দারুণ খুশী এবং আমাদের প্রত্যাশামতই দলের প্রথম ইনিংস শেষ করতে পেরেছে টাইগাররা। প্রথম দিন উইকেট অনেক স্লো ছিল। কিন্তু আজ উইকেটের কন্ডিশন অনেক ভালো। তাই বড় স্কোর করা সম্ভব হয়েছে। খবর বাসস
