চাঁদা না পেয়ে বান্দরবানের লামা থেকে বাংলাদেশ রাবার শিল্প অ্যান্ড ইন্ডাট্রিজ মালিক সমবায় সমিতির ম্যানেজার আরিফুল ইসলামকে (৪০) অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার দিকে উপজেলার সরই ইউনিয়ন থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। রাত আটটার দিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত সাড়ে দশটা পর্যন্ত আরিফুলকে উদ্ধারের কোনো খবর জানাতে পারেনি আইনপ্রয়োগকারী সংস্থা।
লামা থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, রাত আটটার দিকে আরিফুলের অপহরণের খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। এর সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি টিম। অপহরণের কোনো কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো যাবে।
