কুড়িগ্রামের উলিপুরে থ্রি-হুইলারের চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাত যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে উলিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় জুম্মাহাট দারুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলাম (৫০) নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ী সংলগ্ন রাস্তায় বের হন। এ সময় কুড়িগ্রাম-উলিপুর সড়কে উঠতেই দ্রুতগামী একটি থ্রি-হুইলার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
