উয়েফা চ্যাম্পিয়নস লীগে শিরোপা জয়ের লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সানতিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমার একমাত্র গোলে নকআউট পর্বে উঠে যায় দলটি।
ম্যাচের শুরুতেই হামেস রদ্রিগেজ এবং রোনালদোর দুইটি প্রচেষ্টা আটকে দেয় লিভারপুলের মিন মিগনোলেট। লিভারপুলও শুরুর দিকে বেশ কয়েকবার আক্রমণ চালালেও শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি। ২৭ মিনিটে ইসকোর সহায়তায় মার্সেলো বল পেয়ে লো ক্রস করলে বেনজেমার ফিনিশিং এগিয়ে দেয় রিয়ালকে। বিরতির আগে রোনালদোর ফ্রি-কিক এবং মার্সেলো ভলি আটকে দেন লিভারপুলের গোলরক্ষক।
বিরতির পরেও গোলের জন্য প্রচেষ্টা দেখা গেছে রোনালদোর। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি তিনি। তবে অ্যাডাম লালানার লো শট এবং ফ্যাবিও বোরিনির ফ্রি-কিকে অল্পের জন্য জালে বল জড়াতে পারেনি। ম্যাচ শেষের ১৯ মিনিট আগে মার্সেলোর দুর্দান্ত একটি শট বারে লাগে। এরপর ফ্রি-কিক থেকে আরেকটি সুযোগ নষ্ট করেন বেল। সূত্র: ওয়েবসাইট।
