কেন্দুয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ০০:০২

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের মাফিজুর রহমান ওরফে বড় মিয়া (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

উপজেলার চিরাং ইউনিয়নের বানিয়াগাতি গ্রামে বুধবার সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মাফিজুর রহমান ওই গ্রামের আবুল হাসেমের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, মাফিজুর বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা তাকে খুঁজতে বের হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাফিজুরের মা মমতা আক্তার গরু দেখার জন্য গোয়াল ঘরে গেলে ঘরের ছাগের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পান।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।