প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৪, ০১:১৬আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ০১:১৬
টাঙ্গাইলে নাজমুল হত্যা মামলায় বুধবার দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এহ্সানুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।