সৌদিপ্রবাসী এক প্রতিবেশীকে মারধর করার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গত মঙ্গলবার রাতে যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার সতিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০) ও একই এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সাইদুর রহমান (২৮)। ওই প্রবাসী থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। োগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সৌদিপ্রবাসী ব্যক্তিকে মারধর করেন।
