দিনের শুরুতেই ১৫৮ রান করা মাসাকাদজাকে সাজঘরে ফিরিয়ে জিম্বাবুয়েকে বেশ চাপে ফেলেছিলেন সাকিব আল হাসান। এরপরই জোড়া আঘাদ হানল রুবেল হোসেন। পরপর দুই বলে চাটারা ও সাঙ্গাইয়ে আউট করেছেন তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ৩৫৪ রান। ব্যাটিংয়ে আছেন চাকাভা (৯৩) ও পানিয়াঙ্গারা (০)।
চাটারাকে বল দিয়ে আবার ফিরতি বলে ক্যাচ ধরে আউট করেন রুবেল হোসেন। তারপরেই নামা সাঙ্গাই রুবেলের বলে ও মুশফিকের ক্যাচে আউট হন।
এর আগে বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৩৩১/৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
