নাশকতার অভিযোগে গাজীপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মীসহ ৪১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর মহানগরের ভোগড়া, চান্দনা চৌরাস্তা, লক্ষ্মীপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, অভিযানে ৪১ জনকে আটক করা হয়েছে।এর মধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে আটক করা হয়েছে ৩৬ জনকে।
উল্লেখ, হরতাল চলাকালে বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের বাসন এলাকায় একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যানে এবং সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বিআইডিসি সড়কে একটি মিনিবাসে আগুন দেয় হরতাল সমর্থক জামায়াত শিবিরের পিকেটাররা।
