কেরানীগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার ১

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১২:৩৮
ঢাকার কেরানীগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আলী হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে মডেল থানার শাক্তা ইউনিয়নের জিয়া নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ রাতে জিয়া নগর এলাকায় অভিযান চালালে মাদক সম্রাট ও সন্ত্রাসী আলী হোসেন তার বাহিনী নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আলীকে গ্রেফতার করা হয়। তবে আলীর সহযোগীরা পালিয়ে যায়। আলীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে।