উয়েফা চ্যাম্পিয়নস লীগে আয়াক্স আমস্টারডামকে মেসির ২ গোলে জয় পেয়ে বার্সেলোনা। আর এর সঙ্গেই চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জলেসের পাশে স্থান করে নিলেন লিওনেল মেসি। আর মাত্র এক গোল করলেই চ্যাম্পিয়ন লীগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখাবেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
এদিকে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো খুব বেশি পিছিয়ে নেই। তার রেকর্ড গড়তে প্রয়োজন আর মাত্র ১ গোল। তবে ম্যাচ সংখ্যার দিক দিয়ে গঞ্জালোস ও রোনালদোর চেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। ১৪২ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক রাউল গঞ্জালেস করেছেন মোট ৭১ গোল। ৯০ ম্যাচ খেলে ৭১ গোল করেছেন মেসি। অন্যদিকে ৭০ গোল করতে রোনালদো এখন পর্যন্ত খেলেছেন ১০৭ ম্যাচ।
আয়াক্সের বিরুদ্ধে ম্যাচের ৩৬ মিনিটে বার্তার পাস থেকে গোল করেন মেসি। এরপর প্রচেষ্টা থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের পরও বার্সেলোনার আক্রমণ দেখা যায়। তবে খুব একটা পেরে ওঠেননি দলটি। খেলার ৭৬ মিনিটে পেদ্রোর পাস থেকে চ্যাম্পিয়ন্স লীগে নিজের ৭১ তম গোলটি করেন মেসি। সূত্র: ওয়েবসাইট।
