আশুগঞ্জে ১৪৪ ধারা জারি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১৪:১২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা যুবলীগের দুই গ্রুপ একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার রেলগেট, আশুগঞ্জ বাজার, দলীয় কার্যালয় ও গোলচত্বর এলাকায় এই আদেশ জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।
যুবলীগ ও উপজেলা প্রশাসন জানায়, যুবলীগের নবগঠিত কমিটি নিয়ে দুইভাগে বিভক্ত হয় উপজেলা যুবলীগ। গত ২ নভেম্বর উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকার স্বারিত এক চিঠির মাধ্যমে দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক বর্ধিত সভা আহ্বান করে। এর একদিন পর সাবেক কমিটির সাধারণ সম্পাদক মুনির শিকদার একই স্থানে পাল্টা বর্ধিত সভা ডাকে। একই স্থানে দুইগ্রুপের সভা ডাকায় উপজেলা প্রশাসন উভয় পকে ডেকে বিষয়টি সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হয়। ফলে ১৪৪ ধারা জারি করা হয়।
এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকার জানান, আমাদের বর্ধিত সভা বানচালের জন্য তারা এই সভা আহ্বান করেছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ জানান, উভয় পকে ডেকে আমরা আলোচনা করে সমাধানের চেষ্টা করেছিলাম তবে তারা কেউ তা মানেনি। তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।