লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়ার কাছে পদ্মায় ভাসতে থাকা অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। লাশের গলার পেছনের অংশে ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল।
লৌহজং থানার এসআই হযজত আলী জানান, ধারনা করা হচ্ছে কয়েক দিন আগে জবাই করে অন্যত্র হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়। লাশের পরনে ছিল হালকা গোলাপী রংয়ের পাঞ্জাবি ও সাদা পায়জা এবং বাম হাতে সাদা চেইনের ঘড়ি ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
