মন্ট্রিলে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঙালি সংস্কৃতি পরিষদ কানাডা শাখা আয়োজিত জেলহত্যা দিবস উপলক্ষ্যে গত ৪ নভেম্বরে এই সভায় প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূর। মন্ট্রিলের প্রেসক্লাব সভাপতি দীপক ধর অপুর সভাপতিত্বে মন্ট্রিল ডাউন টাউনস্থ মহারাজা রেস্টুরেন্টে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
জনাব শাহীন রেজা নূর এসময় বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচারের নানা দিক তুলে ধরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। এছাড়া তিনি মন্ট্রিলে কানাডার সর্বপ্রথম বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব এবং স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রশংসা করেন।
