গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ০৭ নভেম্বর ২০১৪, ০১:২০

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের মো. মাসুদ (৩০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন । জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সোহেল রানা এ রায় দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবদুল্লাহ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।