নিখোঁজের ২৫ দিন পর ৫ম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের মিরের বাজার তালুটিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনায় পরিক্রমায় তানভির আহাম্মেদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তুরাগ থানার উপ পরির্দশক আব্দুল কাদের জানান, গত ১৩ই অক্টোবর তুরাগের বাটুলিয়া থেকে অনিক নামে বখাটে এক যুবক কৌশলে ঐ মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। অবশেষে সন্ধান না পেয়ে তুরাগ থানায় ওই ছাত্রীর মা রিজিয়া পারভিন একটি অপহরণ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে পুলিশ তুরাগের বিভিন্ন স্থানে তল্লালি চালায়।
জানা গেছে, তানভির আহাম্মেদ নামে গ্রেফতারকৃত ওই যুবক (অনিক এবং ওই ছাত্রীর পরিবার) উভয়পক্ষের সহায়তায় সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানে পথ খোঁজতে অভিবাবকের ভূমিকায় তুরাগ থানায় যান। এ সময় পুলিশ তাকে অপহরণ মামলার আসামি হিসেবে গ্রেফতার করে।
অবশেষে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে গাজীপুরের মিরের বাজার তালুটিয়া এলাকা থেকে ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদে খোদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শীঘ্রই অনিককে গ্রেফতার করা হবে।’
