গোবিন্দগঞ্জে বাস চাপায় নারী নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০১৪, ১৭:৫৪
 
 
 গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তাপারাপারের সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় জামেলা বেগম নামের নারী ঘটনাস্থালেই নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামেলা উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী। পুলিশ বাসটি আটক করেছে।
 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।