রাজধানীর উত্তরায় প্রাভেটকারের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে পৌনে ৫ টার দিকে উত্তরা ১নং সেক্টরের স্কলাস্টিকার স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বিমান বন্দও থানার উপ পরির্দশক (এসআই) ইউছুব আলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ৪ টার দিকে স্কলাস্টিকা স্কুলের সামনে একটি পিকাভ ভ্যান নষ্ট হয়। ভ্যানটি সড়কের পার্শ্বে রেখে গাড়ির চালক ও হেলপার মেরামত কাজ করছিলো। এ সময় পিছন দিক থেকে আসা ঢাকা মেট্রো গ ২৩-৬০৮৫ একটি প্রাইভেটকার তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় প্রইভেটকারটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। তবে চালকে ধরার চেষ্টা চলছে।
