কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ দিন শুক্রবার। ৭ নভেস্বর শুক্রবার রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার এ আবেদন করা যাবে। এ আবেদন প্রক্রিয়া টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে চলছে। প্রথমে ভর্তি পরীক্ষার তারিখ ১২ এবং ১৩ ডিসেম্বর ঘোষণা করে তা পরির্বতন করে ১৭ ও ১৮ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সাথে দুই দফা বাড়ান হয়েছে আবেদনের সময়সীমা। প্রথমে ১৫ আক্টোবর থেকে বাড়িয়ে ২৫ অক্টোবর এবং সর্বশেষ ২৯ অক্টোবর ভর্তি কমিটির সভায় আবেদনের সময়সীমা ৭ নভেস্বর পর্যন্ত করা হয়।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১৭টি বিভাগে ১১০টি আসন বাড়িয়ে মোট ৯১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচী, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পত্রিকায় জানান হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.cou.ac.bd) এ জানা যাবে।
