চট্টগ্রাম নগরের বলিরহাট এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে দুজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইয়াকুব ও মো. আবুল কালাম। গতকাল শুক্রবার সকালে এই আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, তাঁদের কাছ থেকে চার লিটার চোলাই মদ জব্দ করা হয়।
