চট্টগ্রামে এক কলেজছাত্রীর ছবি বিকৃত করে কলেজের দেয়ালে লাগানোর অভিযোগে দুই কলেজছাত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরের হাজেরা তজু ডিগ্রি কলেজের ছাত্র আলমগীর হোসেন ও চট্টগ্রাম কলেজের ছাত্র ইমরান এবং তাঁদের সহযোগী মুসলিম উদ্দিন। বৃহস্পতিবার রাতে রাউজান রমজান আলীর হাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
