লালমনিরহাটে পরিবহন ধর্মঘট চলছে

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ১১:৫৪

লালমনিরহাটে দুই দফা দাবিতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এতে লালমনিরহাট জেলায় পণ্য ও যাত্রীবাহী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। লালমনিরহাট বাস শ্রমিক ইউনিয়নসহ স্থানীয় সকল পরিবহন সংগঠন এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।   
লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি পুলিন চন্দ্র জানান, শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলাকারী ও অভিযুক্ত আসামিদের গ্রেফতার এবং সাধারণ শ্রমিকের ওপর হামলা বন্ধের দাবিতে এ ধর্মঘট ডেকেছেন তারা।
ধর্মঘটের কারণে সকাল থেকে লালমনিরহাট জেলার কোথাও কোন পরিবহন চলাচল করছে না। বন্ধ রয়েছে দূরের পথের বাস। দাবি মানলে ধর্মঘট অব্যাহত থাকবে।