নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ও পরীক্ষা পিছালো

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ১৫:১৩

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির আবেদন ও পরীক্ষার সময়সীমা পিছানো হয়েছে। আগামী  ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনের সময় এবং ১২ ও ১৩ ডিসেম্বর ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী এ- গ্রুপ ১২ ডিসেম্বর  শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে  দুপুর ১২টা পর্যন্ত, সি- গ্রুপ একই দিন  বিকাল  ৩টা থেকে  ৪টা পর্যন্ত, বি- গ্রুপ: ১৩ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা  পর্যন্ত এবং একই দিন ডি- গ্রুপের পরীক্ষা  বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক।