রাজধানীতে ইয়াবাসহ আটক ৪

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ০১:১৯

রাজধানীর তুরাগ ও ভাটারা এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) কর্মকর্তারা। এরা হলেন জুয়েল ইসলাম, আনু বেগম, সালমা আক্তার ও সালমা বেগম। এদের মধ্যে মাদক সম্রাট হিসাবে খ্যাত জুয়েল। গতকাল শনিবার রাতে পৃথক অভিযানে তাদের ইয়াবাসহ আটক করা হয় বলে জানিয়েছেন ডিএনসি ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক মানজুরুল ইসলাম।