কলমাকান্দায় ভারতীয় নাগরিক আটক

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১৪:৩০
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে সীমান্তবর্তী কাঠালবাড়ী গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এশিয় নাদিপ (৩৫) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে। রবিবার তাকে নেত্রকোণা কোর্টে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লেংগুরা ইউনিয়ন সীমান্ত পিলার সংলগ্ন কাঠালবাড়ী গ্রামে ভারতীয় এক নাগরিককে ছুরিসহ স্থানীয়রা ঘোরাফেরা করতে দেখে সন্দেহবশত বিজিবি’কে খবর দেয়। বিজিবি কাঠালবাড়ী গিয়ে ভারতীয় এই নাগরিককে ছুরিসহ আটক করে। আটকৃতকে রাতেই কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
এ ঘটনায় কলমাকান্দা থানায় হাবিলদার ধীরেন্দ্রনাথ বর্মনের বাদী হয়ে করা মামলায় এশিয় নাদিপকে রবিবার নেত্রকোনা কোর্টে পাঠানো হয়েছে।