অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে চার মাঝিমাল্লা ও একটি ট্রলারসহ ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
রবিবার ভোওে সেন্টমার্টিনের অদূরে নাফনদীর মোহনায় সমুদ্রপথে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. খলিলুর রহমান জানান, রবিবার ভোরে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাত্রার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশনের পেটি অফিসার রেজাউর রহমানের নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা সেন্টমার্টিনের অদূরে নাফনদীর মোহনায় একটি ট্রলারে হানা দিয়ে চার মাঝিমাল্লাসহ ১৫ যাত্রীকে আটক করে। এসময় উখিয়া সোনা পাড়ার বাসিন্দা কাসিম আলীর মালিকাধীন ট্রলারটি জব্দ করা হয়। আটক চার মাঝিমাল্লা হচ্ছে, উখিয়ার সোনা পাড়া এলাকার বাসিন্দা জামাল হোসেন, মো. ইলিয়াছ, মো. হোসেন, মো. নাজির হোসেন। মালয়েশিয়াগামী যাত্রীরা হলেন, কোট বাজারের হাসান আলী, রামু গৌয়ালীয়া পালং এর আবু নাছের, সোনা পাড়ার মো. নাছির, যশোরের সোহরাব, নওশের, নরসিংদী রাইফুরা মো. খোকন মিয়া, সোজন মিয়া, কাউছবিন সরকার, অলি সরকার, মিঠুন মিয়া, নাজমুল হোসেন। আটক যাত্রী হাসান আলী জানান, শাপলাফুল এলাকার আব্দুল কোম্পানির মেয়ের জামাই আমাকে গতকাল সন্ধ্যায় এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার সময় জোর করে সমুদ্র পথে মারয়েশিয়াগামী ট্রলারে তুলে দেয়।
এ ব্যাপারে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. খলিলুর রহমান অভিযানের কথা নিশ্চিত করে বলেন, আটক মালয়েশিয়াগামী যাত্রীকে থানায় হস্তান্তর করে চার মাঝিমাল্লাকে আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
