মিঠাপুকুরে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ১৮

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১৭:১৫
 
রংপুরের মিঠাপুকুরে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে মিঠাপুকুর পুলিশ।
পুলিশ জানায়, রবিবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জামায়াত নেতা মিঠাপুকুর বাজার মসজিদের ইমাম আব্দুল হাদি, শালমারা লতীবপুর গ্রামের হাফেজ আব্দুস সামাদ, চুহড় গ্রামের মজিবর রহমান, জয়রামপুরের আব্দুর রউফ, নুর হোসেন, নুরুল হুদা, মনছুর আলী, হাবিবুর রহমান, আব্দুর রউফ মাকড়া, খাদেমুল, বুলু, আতাউর রহমান ও খুর্দ্দ মুরাদপুর গ্রামের লাবিব আহসান। অপরদিকে শঠিবাড়ী বন্দরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে একই রাতে ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, দেলোয়ার হোসেন, মনছুর আলী, আশরাফ, আনছার আলী ও শাহাদাত। মিঠাপুকুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম জানান, গাড়ি পোড়ানো, নাশকতা সৃষ্টি, বিস্ফোরক দ্রব্য তৈরী ও জুয়া আইনে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে।