সাতক্ষীরার বাস খাদে পড়ে নিহত ১

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১৭:৪৩
 
সাতক্ষীরার যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার বেলা তিনটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের বাঁকাল এলাকায় একটি পন্য বাহী ট্রাককে সাইড দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ নাসিরউদ্দীন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে