শেয়ারবাজারে সূচক পতন হলেও লেনদেন বেড়েছে

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১৭:৪৮
 
 
 
সপ্তাহের শুরুতে রবিবার দেশের উভয় শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। ঊর্ধ্বমুখী সূচকে দিনের লেনদেন শুরু হলেও কয়েক মিনিট পরই বাজার নিম্নমুখী হয়। তবে আগের কার্যদিবসের চেয়ে টাকার অংকে লেনদেন বেড়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে। দিনভর লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৮৫৭ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
রবিবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো— ওয়েস্টার্ন মেরিন, কেয়া কসমেটিক্স, অ্যাপোলো ইস্পাত, ডেসকো লি., লাফার্জ সুরমা সিমেন্ট, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ার, কেপিসিএল, শাহাজীবাজার পাওয়ার ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। 
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো— ন্যাশনাল পলিমার, ওয়েস্টার্ন মেরিন, লিগেসি ফুটওয়্যার, পেনিনসুলা টেক্সটাইল, সিনোবাংলা, আনোয়ার গ্যালভানাইজিং, কেয়া কসমেটিকস, কেপিসিএল, শাহাজীবাজার পাওয়ার ও অ্যাপোলো ইস্পাত।
অন্য দিকে, দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো— আরএসআরএম স্টিল, ফারইস্ট নিটিংস, মাইডাস ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, প্রগ্রেসিভ লাইফ, জেমিনি সি ফুড, বিআইএফসি, প্রাইম লাইফ ইন্সু., বরকতউল্লাহ ইলেকট্রনিক্স ও তিতাস গ্যাস।
অন্য দিকে, রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ১১৩ কমে অবস্থান করছে ৯৩২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির। লেনদেন হয়েছে ৬৭ কোটি ৬৩ লাখ টাকার। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসাবে রবিবার সিএসইতে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৯৯ লাখ টাকার।
 
এ দিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) সুপারিশ করেছে। অন্য দিকে, ন্যাশনাল পলিমার কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) সুপারিশ করেছে।